Skip to Content
মুখোশ পরা মানুষ

Price:

464.00 ৳

আত্মদর্শন
আত্মদর্শন
636.00 ৳
795.00 ৳ (20% OFF)
Dhaka From City to Megacity
Dhaka From City to Megacity
1,196.00 ৳
1,495.00 ৳ (20% OFF)

মুখোশ পরা মানুষ

এই বইয়ের গল্পগুলো নানা রকম বিষয় নিয়ে লেখা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তাদের জীবনাচরণ, সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা ছড়িয়ে ছিটিয়ে আছে গল্পগুলোতে। কোনো গল্পে ফুটে উঠেছে চোর পিতা তার প্রতিবন্ধী ছেলেটির মৃত্যুর পর কোন ধরনের প্রতিশোধ নিতে তৈরি হয় আর তারপর কেমন করে বদল ঘটে তার মানসিকতার। কোনো গল্প শোল মাছ শিকারিকে নিয়ে। বইচা মাছের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রামের অল্পখ্যাত বয়াতিরা, তাদের নিয়ে গল্প 'বইচা মাছের বৃত্তান্ত'। আরেকটি গল্প বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার নারী কারিগরকে নিয়ে। 'মুখোশ পরা মানুষ' গল্পটিতে উন্মোচিত হয়েছে এক তথাকথিত নারীবান্ধব পুরুষের বীভৎস্য মুখোশ। বইয়ের ষোলোটি গল্পের কোনোটি ছাপা হয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত 'দেশ' পত্রিকায়, কোনোটি 'আনন্দবাজার রবিবাসরিয়'তে, কোনো কোনোটা পাক্ষিক 'সানন্দা'য়। প্রতিটি গল্পই বহুল পঠিত ও উচ্চ প্রশংসিত।
See More
https://pathakshamabesh.com/web/image/product.template/51357/image_1920?unique=7e8eb9c

464.00 ৳ 464.0 BDT 580.00 ৳

Not Available For Sale

(20% OFF)

This combination does not exist.

এই বইয়ের গল্পগুলো নানা রকম বিষয় নিয়ে লেখা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তাদের জীবনাচরণ, সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা ছড়িয়ে ছিটিয়ে আছে গল্পগুলোতে। কোনো গল্পে ফুটে উঠেছে চোর পিতা তার প্রতিবন্ধী ছেলেটির মৃত্যুর পর কোন ধরনের প্রতিশোধ নিতে তৈরি হয় আর তারপর কেমন করে বদল ঘটে তার মানসিকতার। কোনো গল্প শোল মাছ শিকারিকে নিয়ে। বইচা মাছের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রামের অল্পখ্যাত বয়াতিরা, তাদের নিয়ে গল্প 'বইচা মাছের বৃত্তান্ত'। আরেকটি গল্প বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার নারী কারিগরকে নিয়ে। 'মুখোশ পরা মানুষ' গল্পটিতে উন্মোচিত হয়েছে এক তথাকথিত নারীবান্ধব পুরুষের বীভৎস্য মুখোশ। বইয়ের ষোলোটি গল্পের কোনোটি ছাপা হয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত 'দেশ' পত্রিকায়, কোনোটি 'আনন্দবাজার রবিবাসরিয়'তে, কোনো কোনোটা পাক্ষিক 'সানন্দা'য়। প্রতিটি গল্পই বহুল পঠিত ও উচ্চ প্রশংসিত।

ইমদাদুল হক মিলন

ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম। লেখনীশক্তির পাশাপাশি তার রয়েছে নাট্যরচনায় পারদর্শিতা। বর্তমানে বাংলাদেশের মূলধারার সংবাদপত্র ‘কালের কন্ঠ’-এর সম্পাদক পদেও নিয়োজিত রয়েছেন তিনি। শিশুতোষ গল্প দিয়ে সাহিত্য অঙ্গনে এ গুণী লেখকের প্রবেশ, যা প্রকাশিত হয়েছিলো ‘কিশোর বাংলা’ নামক এক পত্রিকায়। তবে পাঠকের নজরে পড়েছিলেন ‘সজনী’ নামের ছোট গল্প লিখে। খুব অল্প বয়সে তিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ফলে তার লেখার বিষয়বস্তুতে কোনো জটিল সমীকরণের দেখা মিলতো না, পাঠককে বিমল আনন্দ দেয়ার উদ্দেশ্যে প্রথমদিকে তিনি ভাবগাম্ভীর্যপূর্ণ বিষয়গুলোকে পরিহার করেছিলেন। তবে পরবর্তীতে ইমদাদুল হক মিলন এর বই সমূহ-তে মুক্তিযুদ্ধ, হাজাম সম্প্রদায়ের জীবন, প্রবাসী শ্রমিকদের দুঃখগাথা, পাটচাষী, গ্রাম বাংলার সমাজের এক নিখুঁত চিত্রও ফুটে উঠতে দেখা যায়। এ প্রসঙ্গে লেখকের বক্তব্য, তিনি নিজেই লেখার এরকম বিপরীতধর্মী দুটি ধরন আপন করে নিয়েছেন, আর এক্ষেত্রে তার অণুপ্রেরণা ছিলেন সমরেশ বসু। ইমদাদুল হক মিলন এর বই সমগ্র-তে স্থান পেয়েছে প্রায় দেড় শতাধিক নাটক এবং প্রায় দু’শো উপন্যাস। শিশুতোষ গল্প এবং ভৌতিক উপন্যাস রচনাতেও তার জুড়ি নেই। এই বৈচিত্র্যপূর্ণ সৃষ্টিশীলতার কারণে বাংলা উপন্যাস ইমদাদুল হক মিলন এর কাছে কৃতজ্ঞ। শুধু বাংলাদেশ না, পশ্চিমবঙ্গেও তার সমান জনপ্রিয়তা রয়েছে। দুই বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তার বহুল পঠিত উপন্যাস হলো ‘নূরজাহান’। এছাড়াও ইমদাদুল হক মিলন এর উপন্যাস সমগ্র বিভিন্ন পাঠকপ্রিয় উপন্যাসে ঠাসা। তাঁর কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘জিন্দাবাহার’, ‘নিঝুম নিশিরাতে’, ‘যাবজ্জীবন’, ‘কালাকাল’, ‘কালো ঘোড়া’, ‘ভূমিপুত্র’, ‘পরাধীনতা’, ‘কে’, ‘তাহারা’, ‘ভূতের নাম রমাকান্ত কামার’ ইত্যাদি। দেশি-বিদেশি নানা সম্মানজনক পুরস্কারের পাশাপাশি ২০১৯ সালে তিনি একুশে পদক পান।

Title

মুখোশ পরা মানুষ

Author

ইমদাদুল হক মিলন

Publisher

Anyaprokash

Number of Pages

190

Language

Bengali / বাংলা

Category

  • Short Story
  • First Published

    FEB 2026

    Delivery Charge (Based on Location & Book Weight)

     Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)

     Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)

     International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.

     3 Days Happy ReturnChange of mind is not applicable

     Multiple Payment Methods

    Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available. 

    এই বইয়ের গল্পগুলো নানা রকম বিষয় নিয়ে লেখা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তাদের জীবনাচরণ, সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা ছড়িয়ে ছিটিয়ে আছে গল্পগুলোতে। কোনো গল্পে ফুটে উঠেছে চোর পিতা তার প্রতিবন্ধী ছেলেটির মৃত্যুর পর কোন ধরনের প্রতিশোধ নিতে তৈরি হয় আর তারপর কেমন করে বদল ঘটে তার মানসিকতার। কোনো গল্প শোল মাছ শিকারিকে নিয়ে। বইচা মাছের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রামের অল্পখ্যাত বয়াতিরা, তাদের নিয়ে গল্প 'বইচা মাছের বৃত্তান্ত'। আরেকটি গল্প বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার নারী কারিগরকে নিয়ে। 'মুখোশ পরা মানুষ' গল্পটিতে উন্মোচিত হয়েছে এক তথাকথিত নারীবান্ধব পুরুষের বীভৎস্য মুখোশ। বইয়ের ষোলোটি গল্পের কোনোটি ছাপা হয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত 'দেশ' পত্রিকায়, কোনোটি 'আনন্দবাজার রবিবাসরিয়'তে, কোনো কোনোটা পাক্ষিক 'সানন্দা'য়। প্রতিটি গল্পই বহুল পঠিত ও উচ্চ প্রশংসিত।
    No Specifications