Skip to Content
যে জীবন যার

Price:

240.00 ৳

আত্মদর্শন
আত্মদর্শন
636.00 ৳
795.00 ৳ (20% OFF)
Dhaka From City to Megacity
Dhaka From City to Megacity
1,196.00 ৳
1,495.00 ৳ (20% OFF)

যে জীবন যার

শিল্পী এস এম সুলতান জীবনের প্রথম ধাপেই কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। তাঁর জীবনের যত গল্প ও কাহিনি তাঁকে কেন্দ্র করেই। সুলতানের বর্ণাঢ্য ও বিচিত্র জীবনযাপনের পরতে পরতে গল্প, আবার কখনো তিনি নিশ্চুপ অথবা ধরা-ছোঁয়ার বাইরে, সে সময় তিনি কোথায় আছেন, কী করেছেন- আমরা জানি না। সুলতানের ব্যক্তিজীবন ছিল কুহেলিকাময়, নানা চিত্র-বিচিত্র গল্পে আচ্ছন্ন। একাকী ঘুরেছেন সাতচল্লিশ পূর্ববর্তী ভারতবর্ষের নানা স্থানে। কোথাও স্থায়ী হননি। বর্ণাঢ্য ও বিপুল অভিজ্ঞতা তাঁর জীবনকাহিনিকে করেছে সকলের কাছে আরাধ্য ও কৌতূহলী। তাঁর শিল্পকর্ম পাঠ করলে সাধারণ দর্শকরা স্থির থাকতে পারেন না। তাঁর ছবির অন্তর্গত দর্শন বিপুল জনসমর্থন পেয়েছে শিল্পীর জীবৎকালে। এমন বৈচিত্র্যময় ও আলো-আঁধারের জীবনকে পুনর্পাঠ করা জরুরি। আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের সঙ্গে দীর্ঘকাল সুলতানের গভীর হৃদ্যতা ও বন্ধুত্বর কারণে তাঁর জীবনের বহু অজানা গল্প আলোকচিত্রীকে বিভিন্ন সময়ে বলেছেন যা নাটকীয়, কখনো কখনো অলৌকিক। শিল্পী সুলতানের না-বলা কাহিনি এখানে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এটি সুলতান জীবনী নয়, উপন্যাস। সুলতানের কাছে থেকে শোনা কাহিনি পরম যত্নের সাথে লেখক উপন্যাস আকারে উপস্থাপন করেছেন। এই উপন্যাসে বর্ণিত তাঁর জীবনের সত্য, অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর ঘটনাপ্রবাহ পাঠকদের শেষ পর্যন্ত পাঠ করতে আগ্রহী করবে।
See More
https://pathakshamabesh.com/web/image/product.template/51988/image_1920?unique=d990bba

240.00 ৳ 240.0 BDT 300.00 ৳

Not Available For Sale

(20% OFF)

This combination does not exist.

শিল্পী এস এম সুলতান জীবনের প্রথম ধাপেই কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। তাঁর জীবনের যত গল্প ও কাহিনি তাঁকে কেন্দ্র করেই। সুলতানের বর্ণাঢ্য ও বিচিত্র জীবনযাপনের পরতে পরতে গল্প, আবার কখনো তিনি নিশ্চুপ অথবা ধরা-ছোঁয়ার বাইরে, সে সময় তিনি কোথায় আছেন, কী করেছেন- আমরা জানি না। সুলতানের ব্যক্তিজীবন ছিল কুহেলিকাময়, নানা চিত্র-বিচিত্র গল্পে আচ্ছন্ন। একাকী ঘুরেছেন সাতচল্লিশ পূর্ববর্তী ভারতবর্ষের নানা স্থানে। কোথাও স্থায়ী হননি। বর্ণাঢ্য ও বিপুল অভিজ্ঞতা তাঁর জীবনকাহিনিকে করেছে সকলের কাছে আরাধ্য ও কৌতূহলী। তাঁর শিল্পকর্ম পাঠ করলে সাধারণ দর্শকরা স্থির থাকতে পারেন না। তাঁর ছবির অন্তর্গত দর্শন বিপুল জনসমর্থন পেয়েছে শিল্পীর জীবৎকালে। এমন বৈচিত্র্যময় ও আলো-আঁধারের জীবনকে পুনর্পাঠ করা জরুরি। আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের সঙ্গে দীর্ঘকাল সুলতানের গভীর হৃদ্যতা ও বন্ধুত্বর কারণে তাঁর জীবনের বহু অজানা গল্প আলোকচিত্রীকে বিভিন্ন সময়ে বলেছেন যা নাটকীয়, কখনো কখনো অলৌকিক। শিল্পী সুলতানের না-বলা কাহিনি এখানে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এটি সুলতান জীবনী নয়, উপন্যাস। সুলতানের কাছে থেকে শোনা কাহিনি পরম যত্নের সাথে লেখক উপন্যাস আকারে উপস্থাপন করেছেন। এই উপন্যাসে বর্ণিত তাঁর জীবনের সত্য, অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর ঘটনাপ্রবাহ পাঠকদের শেষ পর্যন্ত পাঠ করতে আগ্রহী করবে।

নাসির আলী মামুন

নাসির আলী মামুন (জন্ম জুলাই ১, ১৯৫৩) একজন বাংলাদেশি প্রতিকৃতি আলোকচিত্রী, লেখক এবং সাক্ষাৎকারগ্রহীতা। শিল্পাঙ্গনে তিনি "ক্যামেরার কবি" হিসেবেও পরিচিত। বাংলাদেশের প্রতিকৃতি আলোকচিত্রাঙ্গণে গত চার দশকের বেশি সময় ধরে তিনি অগ্রণী হিসেবেও ভূমিকা রাখেন। সাধারণ নারী-পুরুষের পাশাপাশি তিনি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রায় শতাধিক কবি, শিল্পী, লেখক, রাজনীতিবিদদের প্রতিকৃতি ক্যামেরায় ধারণ করেছেন। সত্তরের দশকে বাংলাদেশে তিনি প্রথম প্রতিকৃতি আলোকচিত্রের সূচনা করেন। পাশাপাশি লেখক এবং সাক্ষাৎকারগ্রহীতা হিসেবে তার ১১টি বই প্রকাশিত হয়েছে। তার তোলা প্রতিকৃতি আলোকচিত্রের সংখ্যা পাঁচ হাজারের বেশি। এছাড়াও পঞ্চাশের অধিক একক আলোকচিত্র প্রদর্শনি আয়োজিত হয়েছে। ২০১৩ সালে ষাটতম জন্মবার্ষিকীতে,তার সাক্ষাৎকার অবলম্বনে নাসির আলী মামুন: তার আলো তার ছায়া নামে একটি বই প্রকাশিত হয়। ২০০৯ সালে নাসির আলী মামুনের কাজের উপর ভিত্তি করে মন্জুরুল আলম পলাশ "পোয়েট অব ক্যামেরা" শিরোনামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। মামুন শৈশব থেকে ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছেন। ১৯৬৯ সাল থেকে গত ৪৫ বছর ধরে তিনি শুধুমাত্র প্রতিকৃতি আলোকচিত্রে ধ্যান-সাধনা করেছেন। ১৯৭২ সালে বাংলাদেশে তিনি প্রথম প্রতিকৃতি আলোকচিত্র ধারার অবতারনা ঘটান। বাংলাদেশের শিল্পী পরিতোষ সেন, কামরুল হাসান, এসএম সুলতান, কাজী আবুল কাশেম, আমিনুল ইসলাম, যোগেন চৌধুরী, সুহাস চক্রবর্তী, দেবদাস চক্রবর্তী, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ ইউনূস, সন্তুর সম্রাট শিবকুমার শর্মা, ঠুমরি রানী বিদুষী গিরিজা দেবী, কবি শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, বরেণ্য শিক্ষাবিদ আবদুর রাজ্জাক, আহমদ ছফা, আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, সুফিয়া কামাল, জসীম উদ্ দীন, শামসুর রাহমান, আখতারুজ্জামান ইলিয়াস, বদরুদ্দীন উমর, গুন্টার গ্রাস, অ্যালেন গিন্সবার্গসহ শতাধিক খ্যাতিমান ব্যক্তির প্রতিকৃতি আলোকচিত্রী মামুনের ক্যামেরায় অর্ন্তভূক্ত হয়েছে। কবি শামসুর রাহমান তার সম্পর্কে এক সাক্ষাৎকারে তাকে ক্যামেরার কবি বলে মন্তব্য করেছেন। ব্যক্তিগত জীবনে মামুন নাজমুন নেসাকে বিয়ে করেন এবং বর্তমানে তারা একসাথে ঢাকায় বাস করছেন। অন্যতম তাদের একমাত্র পুত্র সন্তান।

Title

যে জীবন যার

Author

নাসির আলী মামুন

Publisher

Panjeree Publications Ltd.

Number of Pages

88

Language

Bengali / বাংলা

Category

  • Novel
  • First Published

    AUG 2025

    Delivery Charge (Based on Location & Book Weight)

     Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)

     Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)

     International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.

     3 Days Happy ReturnChange of mind is not applicable

     Multiple Payment Methods

    Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available. 

    শিল্পী এস এম সুলতান জীবনের প্রথম ধাপেই কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। তাঁর জীবনের যত গল্প ও কাহিনি তাঁকে কেন্দ্র করেই। সুলতানের বর্ণাঢ্য ও বিচিত্র জীবনযাপনের পরতে পরতে গল্প, আবার কখনো তিনি নিশ্চুপ অথবা ধরা-ছোঁয়ার বাইরে, সে সময় তিনি কোথায় আছেন, কী করেছেন- আমরা জানি না। সুলতানের ব্যক্তিজীবন ছিল কুহেলিকাময়, নানা চিত্র-বিচিত্র গল্পে আচ্ছন্ন। একাকী ঘুরেছেন সাতচল্লিশ পূর্ববর্তী ভারতবর্ষের নানা স্থানে। কোথাও স্থায়ী হননি। বর্ণাঢ্য ও বিপুল অভিজ্ঞতা তাঁর জীবনকাহিনিকে করেছে সকলের কাছে আরাধ্য ও কৌতূহলী। তাঁর শিল্পকর্ম পাঠ করলে সাধারণ দর্শকরা স্থির থাকতে পারেন না। তাঁর ছবির অন্তর্গত দর্শন বিপুল জনসমর্থন পেয়েছে শিল্পীর জীবৎকালে। এমন বৈচিত্র্যময় ও আলো-আঁধারের জীবনকে পুনর্পাঠ করা জরুরি। আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের সঙ্গে দীর্ঘকাল সুলতানের গভীর হৃদ্যতা ও বন্ধুত্বর কারণে তাঁর জীবনের বহু অজানা গল্প আলোকচিত্রীকে বিভিন্ন সময়ে বলেছেন যা নাটকীয়, কখনো কখনো অলৌকিক। শিল্পী সুলতানের না-বলা কাহিনি এখানে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এটি সুলতান জীবনী নয়, উপন্যাস। সুলতানের কাছে থেকে শোনা কাহিনি পরম যত্নের সাথে লেখক উপন্যাস আকারে উপস্থাপন করেছেন। এই উপন্যাসে বর্ণিত তাঁর জীবনের সত্য, অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর ঘটনাপ্রবাহ পাঠকদের শেষ পর্যন্ত পাঠ করতে আগ্রহী করবে।
    No Specifications