আত্মপ্রকৃতি, আত্মোপলব্ধি আর নিজস্ব বোধের প্রতি প্রবলভাবে সৎ এই কবি। কবিতা তাঁর সহজাত। অন্তর্জগতের আবেগ আর অনুভূতির সোজাসাপ্টা প্রকাশে তিনি আগ্রহী। কবিতার উপস্থাপনা ভঙ্গি ও ভাষায় তিনি সহজ সরল। বিশ্বাস, আবেগ আর প্রজ্ঞা মিলেমিশে গড়ে ওঠে তাঁর কবিতার জগৎ। আত্মসংলাপের ভেতর দিয়ে নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করান তিনি। কবিতা তাঁর কাছে খোলামন, খোলা আকাশ, খোলাজানালা। নিজের কবিতার ব্যাপারে তাঁর সরল বক্তব্য, ‘আমার কবিতা মূলত আমার অপ্রকাশের ভার; একান্ত নির্জন ও নিঃসঙ্গতার পরিসর।’
Khondokar Shakhawat Ali poet remains profoundly honest with his inner nature, self-realization, and personal sensibility. Poetry is innate to him. He is drawn to the straightforward expression of the emotions and impulses of his inner world. In both style and language, his poetry remains simple and unpretentious. Faith, emotion, and wisdom flow together to shape the landscape of his work. Through an inner dialogue, he confronts himself, face to face. To him, poetry is an open mind, an open sky, an open window. Speaking about his own craft, he says, “My poems are, above all, the weight of what I leave unspoken—an intimate realm of solitude and stillness.”