Skip to Content
গ্রাফিক নভেল- ৯ : মুজিব

Price:

120.00 ৳

গ্রাফিক নভেল- ৮ : মুজিব ভাষা আন্দোলন শুরুর গল্প
গ্রাফিক নভেল- ৮ : মুজিব ভাষা আন্দোলন শুরুর গল্প
120.00 ৳
150.00 ৳ (20% OFF)
গ্রাম-বাঙলার গল্প
গ্রাম-বাঙলার গল্প
160.00 ৳
200.00 ৳ (20% OFF)
20% OFF

গ্রাফিক নভেল- ৯ : মুজিব

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত ও চিত্রিত ‘মুজিব’ একটি গ্রাফিক নভেল। ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ মুজিব এই স্মৃতিচারণটি লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। এই গ্রাফিক নভেল বইতে আছে তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আলেখ্য নিয়ে গদ্য ও চিত্রের যুত্সই সমন্বয়ে তৈরি এই গ্রাফিক নভেল সববয়সি পাঠকের জন্য সমান আনন্দের রসদ যােগাবে।
See More
https://pathakshamabesh.com/web/image/product.template/33553/image_1920?unique=708f229

120.00 ৳ 120.0 BDT 150.00 ৳

Not Available For Sale

(20% OFF)

This combination does not exist.

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত ও চিত্রিত ‘মুজিব’ একটি গ্রাফিক নভেল। ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ মুজিব এই স্মৃতিচারণটি লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। এই গ্রাফিক নভেল বইতে আছে তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আলেখ্য নিয়ে গদ্য ও চিত্রের যুত্সই সমন্বয়ে তৈরি এই গ্রাফিক নভেল সববয়সি পাঠকের জন্য সমান আনন্দের রসদ যােগাবে।

শেখ মুজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন আদর্শ দেশনেতা ও রাজনীতিবিদই নন, তাঁর ছিলো উল্লেখযোগ্য সাহিত্য প্রতিভা। বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে যিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ফলে তাঁকে অভিহিত করা হয়ে থাকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে। মহান এই ব্যক্তির জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। তাঁর শৈশব কেটেছে গোপালগঞ্জেই, যার ফলে শিক্ষাজীবনের সূত্রপাতও সেখানে। ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। স্কুল-কলেজের লেখাপড়া শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন, কিন্তু ছাত্র রাজনীতি ও বিভিন্ন ছাত্র আন্দোলনের সাথে গভীরভাবে জড়িয়ে যাওয়ায় তিনি আর পড়ালেখা শেষ করতে পারেননি। পাকিস্তান আমলে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে তিনি নানা কর্মসূচি গ্রহণ করেন, যার ফলে সরকারের রোষানলে পড়েন। রাজনৈতিক কারণে তিনি দিনের পর দিন জেল খেটেছেন। এমনকি স্বাধীনতা যুদ্ধ শুরুর প্রারম্ভে তাঁকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে গিয়ে জেলে আটকে রাখা হয়। এরপর দেশ স্বাধীন হলে দেশে ফিরে এসে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্বভার গ্রহণ করেন। এতকিছুর পরও বঙ্গবন্ধু সাহিত্যকর্মে অংশ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বই ২টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বই সমূহ মূলত আত্মজীবনীমূলক গ্রন্থ। 'কারাগারের রোজনামচা' ও 'অসমাপ্ত আত্মজীবনী' এই দুটি বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বই সমগ্র এর অন্তর্ভুক্ত। এই দুটি বই-ই প্রকাশিত হয়েছে তাঁর মৃত্যুর পর, তাঁর কন্যা শেখ হাসিনার উদ্যোগে। বঙ্গবন্ধু নিজে তেমন বই রচনা না করলেও তাঁকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য বই। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই এর মধ্যে শেখ হাসিনার লেখা 'শেখ মুজিব আমার পিতা', পীর হাবিবুর রহমানের 'পোয়েট অব পলিটিক্স', ফারুক চৌধুরীর 'স্মরণে বঙ্গবন্ধু', এম আর আখতার মুকুলের 'মুজিবের রক্ত লাল', শেখ শাহাদাতের 'বিপ্লবী নেতা শেখ মুজিব' ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা কতিপয় সেনাসদস্যের হাতে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন।

Title

গ্রাফিক নভেল- ৯ : মুজিব

Author

শেখ মুজিবুর রহমান

Publisher

Oitiijjya

Number of Pages

40

Language

Bengali / বাংলা

Category

  • Comic and Graphic Novel
  • First Published

    FEB 2019

    Delivery Charge (Based on Location & Book Weight)

     Inside Dhaka City: Starts from Tk. 70 (Based on book weight)

     Outside Dhaka (Anywhere in Bangladesh): Starts from Tk. 150 (Weight-wise calculation applies)

     International Delivery: Charges vary by country and book weight — will be informed after order confirmation.

     3 Days Happy ReturnChange of mind is not applicable

     Multiple Payment Methods

    Credit/Debit Card, bKash, Rocket, Nagad, and Cash on Delivery also available. 

    সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত ও চিত্রিত ‘মুজিব’ একটি গ্রাফিক নভেল। ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ মুজিব এই স্মৃতিচারণটি লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। এই গ্রাফিক নভেল বইতে আছে তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আলেখ্য নিয়ে গদ্য ও চিত্রের যুত্সই সমন্বয়ে তৈরি এই গ্রাফিক নভেল সববয়সি পাঠকের জন্য সমান আনন্দের রসদ যােগাবে।
    No Specifications